জুড়ীতে নৌকার ভরাডুবি, জয় পেলেন ‘বিদ্রোহী’ আলীম
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মাসুক আহমদের ভরাডুবি হয়েছে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলীম সেলুর কাছে ধরাশায়ী হয়েছেন।
আব্দুল আলীম সেলু ঘোড়া প্রতীক নিয়ে ৫০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাসুক আহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২২১২ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া ১৭২০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সীমান্তবর্তী চা বাগান অধ্যুষিত এ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৩৫৬ জন। এরমধ্যে ৬৯৮৮ জন পুরুষ এবং ৫১৬৮ জন মহিলা ভোটার। ১১টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। প্রথমবারের মতো ইভিএম ভোট হওয়ায় ভোটারদের মধ্যে নানা কৌতুহল ছিল।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের ব্যবস্থা ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed