Main Menu

জাবিতে সাইবারক্রাইম অ্যাওয়ারনেস এন্ড নেটওয়ার্কিং সোসাইটির নতুন কমিটি

জাবি প্রতিনিধি: সাইবারক্রাইম অ্যাওয়ারনেস এন্ড নেটওয়ার্কিং সোসাইটি (ক্যান সোসাইটি) জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ম্যাথ গ্যালারীতে বার্ষিক সাধারন সভা ও পুরোনো কমিটির বিদায়ী অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটি ২০২২-২৩ নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইআইআইটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনীম তাইয়্যিবা জান্নাত। অপরদিকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামিম ইসলাম। একইসাথে কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইবনুল ওয়াসিফ সঞ্চয় ও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া।কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অপারেশন ও ব্যবস্থাপনার দায়িত্বে আছে যথাক্রমে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল মাহি মুহিত ও পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরারুল করিম সামি।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির সদস্যরা- যুগ্ম নাফিউল আলম, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রবাল, সহ-সভাপতি মেরাজ ভুইয়া মুগ্ধ ক্যান সোসাইটির সার্বিক অবস্থা ও কার্যক্রম গুলো সকলের সামনে তুলে ধরেন।

বিদায়ী সভাপতি শাহরিয়ার হিমেল ক্যান সোসাইটি সম্পর্কে বলেন,”আপনাদেরকে প্রতিনিয়ত চোখ-কান খোলা রাখতে হবে, কীভাবে কোন কোন পদ্ধতিতে সাইবার অপরাধ ঘটতে পারে সেটি থেকে শিক্ষা নিতে হবে। আমাদের মধ্যে দুটো ইউনিট কাজ করবে। একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং অন্যটি দেশের নানা প্রান্ত থেকে নিশ্চিত করবে নাগরিকের সর্বোচ্চ সতর্কতা।”অনুষ্ঠানের এই মুহুর্তে নব নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি তাসনীম তাইয়্যিবা জান্নাত বলেন,” ক্যান সোসাইটি একমাত্র প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইন জীবন, সাইবার সিকিউরিটি এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বিদ্যমান এবং আগামী কিছুদিনের মধ্যে এই প্ল্যাটফর্মে সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং এবং টেকনোলজি রিলেটেড সব ধরনের তথ্য এবং টিপস পাওয়া যাবে।”

ক্যান সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক তামিম ইসলাম অনুষ্ঠানে বলেন,”ক্যান সোসাইটি খুব কম সময়ে দ্রুত বিস্তার করেছে। আমাদের লক্ষ্য ক্যান সোসাইটির কার্যক্রম বাংলাদেশের ৬৪টি জেলায় পৌছানো এবং একইসাথে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা।”

Share





Related News

Comments are Closed