বিএনপির গণমিছিলে একাত্মতা পোষণ ইসলামী ঐক্যজোটের
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপার্সন, ফখরুল আলমগীর সহ আলেম সমাজের মুক্তির দাবীতে বিবৃতি দিয়েছে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব মাওলানা আবদুল করিম খান বলেন, সরকার বিরোধী মতকে দমিয়ে রাখতে নানা ধরনের পায়তারা করছে। বিএনপি ঘোষিত গণমিছিলকে বানচাল করতে একের পর এক ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সরকার বাধা দেবে না বললেও গণগ্রেফতার করে বিরোধী দল দমনে উৎসব চলছে, বিএনপি ও আলেম সমাজ এতে ভীত নয়। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সহ আলীম সমাজের সব পর্যায়ের নেতাকর্মীদের বাধাবিপত্তি উপেক্ষা করে গণমিছিল সফল করার আহ্বান জানান তারা। পাশাপাশি নেতৃবৃন্দ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আলেম সমাজের নিঃশর্ত মুক্তি দাবি জানান। বিজ্ঞপ্তি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed