অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ২ বেকারীকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় দুটি বেকারীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী করায় উপজেলার ভানুগাছ বাজারের ফাস্ট-টাইম বেকারীকে ১২ হাজার টাকা ও ডিজিটাল বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী করা হচ্ছিল বিভিন্ন ধরনের বিষ্কুট। যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে ২টি বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা অনুযায়ী ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed