গ্যাস অনুসন্ধানে ড্রিলিং ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের গ্যাস অনুসন্ধানে ড্রিলিং ও ভূ-গর্ভে বিস্ফোরণে বাড়িঘরের দেয়ালে ফাটল, নলকুপে পানি বিনষ্ট হওয়াসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব বরাবর এলাকাবাসি গণদরখাস্ত প্রদান করেছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ নির্বাহী কর্মকতার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলার পতনউষার ইউনিয়নের ধূপাটিলা, নোয়াগাও, শ্রীসূয্য, উসমানগড়, টিলাগড়, বৈদ্যনাথপুর, রাঙ্গাটিলা, গুঞ্জরকান্দি গ্রামও শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি, সতিঝিরগ্রাম, ঘুষপুর, সোনাপুর, হাজিনগর, দৌলতপুর, ভাদাইরদেউল গ্রামে ভূ-গর্ভে প্রায় তিন সহস্রাধিকেরও বেশি বিস্ফারণ ঘটানো হয়েছে। এতে বেশ কিছু বাড়িঘরের পাকা দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু টিউবওয়েলে পানি বিনষ্ট হয়ে লাল ও ময়লাযুক্ত পানি বের হচ্ছে। এর পূর্বে ফসলি জমিতে ধানক্ষেতেরও ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। তবে অজস্র বিস্ফোরণে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষতিপুরণ আদায়ের দবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত আদায় কমিটির আহবায়ক মো. আবু বক্কর, সদস্য হুমায়ুন কবির, মো. সেলিম আহমদ, মো. কয়েছ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, অতি সম্প্রতি কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ী উপজেলার ৫শ’ বর্গকিলোমিটার এলাকা নিয়ে সার্ভে, ড্রিলিং ও রেকর্ডিং কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে বিজিপি, চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। এ্যাকরেজ ব্লক-১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় ৩-ডি সাইসমিক জরিপ প্রকল্প কার্যক্রমের বিস্ফোরণে স্থানীয়রা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হচ্ছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed