কমলগঞ্জে পিকআপের ধাক্কায় তরুণ ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পিকআপের ধাক্কায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে ভানুগাছ বাজারের তরুণ ব্যবসায়ী সজল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের ব্যবসায়ী লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পিকআপের সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হলে প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত সকলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় লঙ্গুরপাড় হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।
Related News
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More



Comments are Closed