বিশ্বনাথে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম বরাদ্দ থেকে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাকি বেগমের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরসভার নতুনবাজারস্থ কাউন্সিলর কার্যালয়ে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বসবাসরত গরিব ও অসহায় শতাধিক মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর লাকি বেগম বলেন, পৌর নাগরিকদের সমঅধিকার নিশ্চিতকরণ ও জনকল্যাণের লক্ষ্যে বিগতদিনে কাজ করেছি। জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কৃতার্থ করেছে।
তিনি পৌরসভার নির্বাচিত ওয়ার্ডে গরিব-দুঃখী-মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান। একই সঙ্গে পৌরসভার নির্বাচিত ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি এম কাওছার আহমদ, বিশ্বনাথ ইলেকট্রিশিয়ান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সেবুল আহমদ প্রমুখ।
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed