সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ ডিসেম্বর রোববার সকালে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে সুধীজনদের মিলনমেলা বসে। সেখানে কেক কাটা হয়।
কেক কাটা অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশন নিরাজকুমার জসওয়াল, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ঢিকন নিঝুম সাতমা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, রেভা. ফিলিপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, রোববার সকালে চার্চে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। প্রেসবিটারিয়ান চার্চে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের ভিড়ও দেখা গেছে। র্যাব-পুলিশসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে চার্চে উপহার প্রদান করা হয়েছে।
Related News
সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সিলেটে একটিRead More
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More



Comments are Closed