Main Menu

কুলাউড়ায় কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম কমিটির মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম সংগ্রাম পরিষদের আয়োজনে ৫ দফা দাবিতে কুলাউড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের দক্ষিণবাজারস্থ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি নেতা কমরেড আব্দুল লতিফের সভাপতিত্বে ও কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহর লাল দত্ত, বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট ময়নুর রহমান মগনু, জেলা জাসদের যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা, জেলা কৃষক জোট নেতা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আলমগীর তালুকদার, কুলাউড়া উপজেলা জাসদ ও কৃষক জোট নেতা ইউপি সদস্য আজাদ মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের নেতা তোফায়েল আহমদ সেলিম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা প্রশান্ত দত্ত প্রমুখ।

সমাবেশে বক্তারা সার, ডিজেলসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

Share





Related News

Comments are Closed