চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে তার ৬৭তম জন্মদিনে নিসচা’র যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল ২৪ ডিসেম্বর শনিবার বিকেলে নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ, দীর্ঘায়ু ও সর্বোচ্চ সফলতা কামনা করেন। তিনি বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথিকৃত।
ইলিয়াস কাঞ্চন মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে একুশে পদকে ভূষিত হয়েছেন। মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে তিনি সর্বমহলে সুপরিচিত ও সমাদৃত।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed