কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।
গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার কুরমাঘাট পৌঁছালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ
সঞ্জয় চক্রবর্তী এবং কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই ইদ্রিস আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ডিআইজি কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের অফিস এবং সীমাস্তের আশেপাশের এলাকা পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ
সুপার (ডিএসবি) মোহসীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী এবং কমলগঞ্জ থানা ও কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের কর্মরত পুলিশ সদস্যগণ।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed