কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া হতদরিদ্র শব্দকর, চা-শ্রমিকসহ গরীব জনগোষ্ঠীর মাঝে ১০০ উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার শ্রীনাথপুর গ্রামে লেখক-গবেষক আহমদ সিরাজের বাড়িতে প্রজেক্ট উষ্ণতা এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
প্রজেক্ট উষ্ণতা এর পরিচালক এ এস এম সাজেদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আলতাফ মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র প্রাক্তন উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, লেখক-গবেষক আহমদ সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে পিছিয়ে পড়া হতদরিদ্র শব্দকর, চা-শ্রমিকসহ গরীব জনগোষ্ঠীর মাঝে ১০০ উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed