Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবে নির্বাচনী লড়াইয়ে ২৯ প্রার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হয়েছে। আগামি ৩১ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সোমবার (১৯ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম, নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর কাছে দুটি প্যানেলের ২৬ জনসহ ২৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে মনোনয়নপত্র যাচাই করে নির্বাচন পরিচালনা পরিষদ। যাচাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তফশিল অনুযায়ী মঙ্গলবার (২০ ডিসেম্বর) ছিলো প্রার্থিতা প্রত্যাহারের তারিখ। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে নির্বাচনে ২৯ প্রার্থীই নামছেন ভোটের লড়াইয়ে।

নির্বাচনে প্যানেল দুটি হচ্ছে- হাসিনা-নবেল ও ফরিদী-দেবু প্যানেল। হাসিনা-নবেল প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন হাসিনা বেগম চৌধুরী। বাকি প্রার্থীদের মধ্যে সহসভাপতি (প্রথম) পদে প্রার্থী হয়েছেন মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) পদে সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক পদে শাহ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক পদে রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মিঠু দাস জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুলতান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. এনামুল কবীর, পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আহাদ এবং নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. শাহীন আহমদ ও মো. আনোয়ার হোসেন।

অপরদিকে, ফরিদী-দেবু প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন লিয়াকত শাহ ফরিদী। বাকি প্রার্থীদের মধ্যে সহসভাপতি (প্রথম) পদে প্রার্থী হয়েছেন মুকিত রহমানী, সাধারণ সম্পাদক পদে দেবাশীষ দেবু, সহসাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ পদে সাদিকুর রহমান সাকী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. একরাম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে রায়হান উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে মো. আবু বক্কর, দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান রনি এবং নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন এ এইচ আরিফ, মাহমুদ হোসেন ও মো. ছয়ফুল আলম অপু।

প্যানেল ছাড়া সহসভাপতি (প্রথম) পদে এস সুটন সিংহ, সহসভাপতি (দ্বিতীয়) পদে সজল ঘোষ ও সদস্য পদে রনজিৎ কুমার সিংহ প্রার্থী হয়েছেন।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

Share





Related News

Comments are Closed