সিলেট-তামাবিল সড়কে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এক বৃদ্ধা নিহত ও ১জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলার ফরফরা এলাকায় সিলেট হতে ফ্রিজ বহনকারী জৈন্তাপুর মুখি দ্রুতগামী একটি পিকআপ গাড়ী ধান ভাঙ্গার মেশিন গাড়ীকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় পিকআপ গাড়ীটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ ঘটনায় ধানভাঙ্গার মেশিন চালক দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত শুক্কুর আহমদের ছেলে লুৎফুর রহমান (৩৫) এবং সড়কের পাশ্বের বাড়ী ফেরা খড়িকাপুঞ্জি গ্রামের আবু শহিদের স্ত্রী আয়বুন নেছা (৬০) গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আয়বুন নেছাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে এবং গুরুত্বর আহত লুৎফুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়বুন নেছা (৬০) বিকেলে মারা যান। আয়বুন নেছার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন তার ছেলে বিলাল আহমদ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক নিখিল চন্দ্র দাস। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ও ধান ভাঙ্গার মেশিন জব্দ করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed