কমলগঞ্জে তিন ভারতীয় সাংবাদিকের সাথে শুভেচ্ছা বিনিময়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশে সফররত তিন ভারতীয় সাংবাদিকের সাথে কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুরে ভানুগাছ বাজারস্থ প্রেসক্লাব ভবনের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের তিন সাংবাদিককে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ^জিত রায়ের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও নিউজ বাংলা টিভি’র পরিচালক আব্দুল হান্নান, আসাম রাজ্যের করিমগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এস এম জাহির আব্বাস জনি এবং আসাম রাজ্যের বৃহত্তর পাথারকান্দি সাংবাদিক সংস্থার সহ সভাপতি মলয় কুমার দাস, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন।
স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক অলক দেব, নির্মল এস পলাশ, আলম আহমদ, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, রাজকুমার সৌমেন্দ্র সিংহ, মোনায়েম খান, আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী প্রমুখ।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed