Main Menu

পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ

মো. সফিকুল আলম দোলন, জেলা পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে ফক লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভাগ করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েকদিন ধরে সকালে তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস -১১.৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে উঠানামা করছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

জেলা সদরসহ উত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়া ঘুরে দেখা যায়, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে দিনের শেষে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় ব্যবহার করছে স্থানীয়রা। ফুটপাতেও গরম কাপড়ের বেচা-কেনা শুরু হয়েছে।

এদিকে জেলার হাসপাতাল গুলোতে শীতে বেশিরভাগ শিশু ও বয়স্করা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তাই চিকিৎসকরা শিশু ও বয়স্কদের সুস্থ থাকার জন্য সবাইকে শীতে মোটা গরম কাপড় পরিধান ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ।

Share





Related News

Comments are Closed