সিলেট জেলা প্রেসক্লাবের মনোনয়ন বিতরণ সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার থেকে শুরু হয়ে দুদিনে প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম ও নির্বাচন কমিশনার সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর কাছ থেকে ২৮টি একক ও ২ টি প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা।
এদিকে, শনিবার (১৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভায় সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed