বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদৎ হোসেন (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
শাহাদৎ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ার ইদ্রিস আলীর ছেলে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে গরু পার করতে থাকে। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশোকবাড়ি গ্রামের মেডিকেলবাড়ী সেতু এলাকা সীমান্তে ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলেই শাহাদৎ হোসেনের মৃত্যু হয়। মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মরদেহ ভারতের অভ্যন্তরে, পরে মেখলিগঞ্জ থানা পুলিশ নিয়ে গেছে। ঘটনা শোনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল।
এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের ভেতরে পড়ে থাকা একটা ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল তাদেরকে (বিএসএফকে) জানায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
লালমনিরহাট
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed