বিশ্বে করোনায় আরো ১২৭৯ মৃত্যু, শনাক্ত সোয়া ৫ লক্ষাধিক
আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে পৌনে দুইশো।
এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগীর বেড়েছে প্রায় ৮ হাজার।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন ২৪৪ জন।
একইসময়ে ব্রাজিলে মারা গেছেন ২৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২৩০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ২৫৯ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ১১৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ৪৬ জন।
এ ছাড়া, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ৫৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৬ জন এবং মারা গেছেন ২৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৬৩ জন এবং মারা গেছেন ৩৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭০ জন এবং মারা গেছেন ৩৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৫৪ লাখ ৪২ হাজার ১০৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৬৪ হাজার ৬৫ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ০২ লাখ ২২ হাজার ৮১৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Related News
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed