সিলেটে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে সিলেটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ। স্বাধীনতার উষালগ্নে জাতির সূর্যসন্তানদের হারানোর বিষাদময় দিনটি স্মরণ করছে বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সিলেট নগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেটের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতক ও সামাজিক সংগঠন।
বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনসমূহ।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ ভাগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ জাতির হাজারো মেধাবী সন্তানকে।
মুক্তিযুদ্ধের সময় সকল শহীদদের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ ও তাদের আত্মত্যাগের ইতিহাস ছড়িয়ে দিতে সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed