সিলেট চেম্বারের রপ্তানি সাব কমিটির সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের রপ্তানী সাব কমিটির ১ম সভা রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের পরিচালক ও রপ্তানি সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ মোঃ হিজকিল গুলজার।
সভায় সিলেটের রপ্তানি খাতের উন্নয়নে এ খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে আলোচনা হয়।
সভায় বক্তাগণ সিলেট থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাজা শাক-সবজি রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ, বিমানের ভাড়া হ্রাসকরণ, সিলেটের স্থল শুল্ক স্টেশন সমূহে বিরাজমান সমস্যাবলী নিরসন সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, রপ্তানি সাব কমিটির সদস্য আব্দুল মুন্তাকিন, মোঃ মোস্তাফিজুর রহমান, মঞ্জুর আহমদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আবুল কালাম, মিসবাহ উদ্দিন টিপু, সামিয়া বেগম চৌধুরী প্রমুখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed