সুনামগঞ্জে লাঠি হাতে আওয়ামী লীগের মিছিল
সুনামগঞ্জ প্রতিনিধি: নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার সকালে সুনামগঞ্জে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে লাঠি মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ, জেলা আওয়ামী লীগের মানব সম্পদবিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, সদর উপজেলা আওয়ামী সভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, যুবলীগ নেতা কল্লোল তালুকদার প্রমুখ।
এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, যেকোনও সন্ত্রাস ও নৈরাজ্যের দাতভাঙা জবাব রাজপথে দেওয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে আগুন সন্ত্রাসীদের মোকাবিলা করবে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed