১৩ ও ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল করবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৩ ও ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘গত কয়েকদিনে এবং এর আগে বিএনপির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল ও গণবিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’
এছাড়া আজ ঘোষিত সংসদ বিলুপ্তিসহ ১০ দাবির পক্ষে ২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
এর আগে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে গোলাপবাগে বিএনপির সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন দলের পক্ষে ১০ দাবি ঘোষণা করেন।
এছাড়াও এ সমাবেশ থেকে বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed