শ্রীমঙ্গল শহর ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভা ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় রাস্তার দু’পাশ এবং ফুটপাতে অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মহসীন মিয়া মধু, সহকারী কমিশনার (ভূমি) সদ্ধীপ তালুকদার ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার উপস্থিত ছিলেন।
এসময় নতুনবাজার, হবীগঞ্জ রোড, স্টেশন রোডসহ সড়কের পাশে ফুটপাত দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসাবানিজ্য না করতে ব্যবসায়ীদের এবং সড়কের পাশে অবৈধভাবে যানবাহন না রাখতে চালকদের সতর্ক করা হয়।
উচ্ছেদ অভিযান শেষ পর্যায়ে উচ্ছেদের নেতৃত্বদানকারীরা গণমাধ্যমকর্মীদের জানানো হয় আজকের অভিযান সতর্ক বার্তার জন্য কাউকে জেল জরিমানা করা হয়নি। ওরা আবারও পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed