উচ্চ মাধ্যমিকে ইংরেজি ভার্সনের অনুমোদন পেলো স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের পাশাপাশি ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ইংরেজি ভার্সন অনুমোদনের খবর আসলে কলেজ ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। কলেজের অধ্যক্ষ মো.ফয়জুল হক শিক্ষক মণ্ডলীসহ সবার সাথে আনন্দ ভাগাভাগি করেন ও মিষ্টি মুখ করান।
অধ্যক্ষ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একাদশ শ্রেণিতে ইংরেজি ভার্সনে পাঠদান সংক্রান্ত কলেজের আবেদনটি অনুমোদন হওয়ায় সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed