দক্ষিণ সুরমায় লেগুনা-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় লেগুনা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে গ্রাফিক্স জোন অফসেট প্রেসের ম্যানেজার মকবুল আলী ও তার সাথে থাকা আরেকজন যাত্রি সালেহ আহমদ গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক হাবিবুর রহমান চত্তরের কাছে এই দূর্ঘটনা ঘটে।
আহত মকবুল আলী (৪০) দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের আব্দুল্লাহর পুত্র ও ছালেক আহমদ (৬০) একই এলাকার মাছির আহমদ এর পুত্র।
সুত্রে জানা গেছে সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর থেকে সিলেট শহরে মোটরসাইকেলযোগে অফিসের উদ্দেশ্যে আসছিলেন মকবুল আলী। পথিমধ্যে পারাইরচক হাবিবুর রহমান চত্তরের কাছে আসার পর বিপরীতমুখি লেগুনা (সিলেট-ছ-১১-১৫৪২) তার মোটরসাইকেলকে (সিলেট-এ-১১-২৮১৪) চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে-মুছড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী দুই যাত্রী মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed