আফগানিস্তানে বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বলেন, আজ সকাল ৭টা নাগাদ… বালখের একটি বাসে বিস্ফোরণ ঘটে, যাতে হাইরাতনের তেলের কর্মচারীরা ছিল। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওয়াজেরি বলেন, পুলিশ তদন্ত করছে এবং দুষ্কৃতকারীকে খুঁজছে।
আফগানিস্তানের বালখ প্রদেশে উজবেকিস্তান সীমান্তের নিকটবর্তী হাইরাতান শহরে দেশটির প্রধান স্থলবন্দরগুলোর মধ্যে একটি রয়েছে। এর সঙ্গে মধ্য এশিয়ার রেল ও সড়ক যোগাযোগ রয়েছে।
বাসের কর্মচারীরা কাদের জন্য কাজ করত, তা স্পষ্ট নয়।
সূত্র : রয়টার্স
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed