সিএনজির লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাস্তায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদেশে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন আদালত। একই সঙ্গে লুকিং গ্লাস প্রতিস্থাপন বিষয়ে বৃহৎ পরিসরে জাতীয় পত্রিকায় এবং গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে বলেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
শুনানি শেষে অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ বলেন, অটোরিকশার লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে সিএনজির গ্লাস বাইরে প্রতিস্থাপন করার জন্য বিআরটিএকে আগামী দুই মাসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদেশ অনুসারে সিএনজিচালিত অটোরিকশায় এখন থেকে বাধ্যতামূলকভাবে ফ্ল্যাট আয়না লাগাতে হবে। ঐচ্ছিকভাবে পেছনে দেখার জন্য ছোট ক্যামেরা লাগানো যাবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর রাস্তায় চলাচলকারী সিএনজির লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে রাখতে হবে মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে বুয়েটের মেকানিক্যাল বিভাগ।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed