কমলগঞ্জে শীতার্তদের মধ্যে যুবলীগের শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শ্যামল পাল চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল হান্নান, জহিরুল আলম নানু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
এর আগে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed