বর্ণিল শোভাযাত্রায় সিলেটে বিজয়ের মাস বরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বর্ণিল শোভাযাত্রায় বরণ করা হয়েছে বিজয়ের মাস ডিসেম্বরকে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সিলেটের জেলা প্রশাসনের আয়োজনে নগরীতে শোভাযাত্রা বের করে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এতে সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে শহীদ মিনারের বেদীমূলে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মজিবর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed