গোলাপগঞ্জে কোচিং সেন্টারকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং সেন্টার খুলা রাখার দায়ে একটি কোচিং সেন্টারকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের মার্ভেলাস টাওয়ারের অরভিট কোচিং একাডেমিকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত চৌধুরী। এসময় তাকে সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোফাখখারুল ইসলাম সহ একদল পুলিশ।
জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য গত ৩ নভেম্বর থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খুলা রেখেছিল পৌর শহরের অরভিট কোচিং একাডেমি । এজন্য এ অভিযান পরিচালনা করে এই কোচিং একাডেমিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে আগামী ১৫ ডিসেম্বরের আগে কোচিং সেন্টার পরিচালনা করতে পারবে না বলে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত চৌধুরী বলেন, সরকারি বিধিনিষেধ যারাই অমান্য করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed