কানাইঘাটে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখন্ড গ্রামে মঈন উদ্দিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাউরবাগ প্রথমখন্ড গ্রামের সফিক আহমদের পুত্র মঈন উদ্দিনের রক্তাক্ত লাশ একই গ্রামের ক্ষেতের মাঠে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। একপর্যায়ে রাত ৯টার দিকে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান এবং মঈন উদ্দিনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে আসেন।
নিহত মঈন উদ্দিনের মাথায় গভীর ধারালো আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। তবে কি কারণে মঈন উদ্দিনকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ এ গুপ্ত হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য এলাকায় অভিযান চালাচ্ছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed