Main Menu

শিক্ষক দম্পতির পুত্র নাবিলের গোল্ডেন জিপিএ ফাইভ লাভ

সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: ছাতক উপ‌জেলার সেরা বিদ্যাপিঠ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ ফাইভ লাভ করেছে আহনাফ রহমান নাবিল।

এর আগে পিএসসি ও জেএসসি পরিক্ষায় অংশ নিয়ে সে মেধা বৃত্তি লাভ করেন। সে সুনামগঞ্জ জেলার ২০২২ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আতাউর রহমান এবং একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিনারা বেগম দম্পতির একমাত্র পুত্র নাবিল। তার বাড়ি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামে।

এ সফলতার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, মাতা-পিতার কাছে সে কৃতজ্ঞ। নাবিল ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের সেবা করতে আগ্রহী।

Share





Related News

Comments are Closed