বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণে যুবদলের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমুলক গায়েবি মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
রোববার (২৭ নভেম্বর) রাতে এক বিবৃতিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুবদল নেতৃবৃন্দ বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাঁধাগ্রস্ত করতে সরকার আবারো জেল জুলুমের পথ বেঁচে নিয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে। বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি করে দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবিলম্বে বদরুজ্জামান সেলিমকে মুক্তি দেওয়া না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনা হবে। ভুলে গেলে চলবেনা এই সরকারই শেষ সরকার নয়। স্বৈরাচারী সরকারের পতন হলে, জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। তখন সকল জুলুম নিপীড়নের জন্য জনতার আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হবে। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed