মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমোহনা থেকে শুরু হয়ে শমসেরনগর রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিন এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সোহাগ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবদল নেতা এ.এম নিশাত, জেলা যুবদল নেতা ওয়াহিদুর রহমান জুনেদ, সদস্য নাজমুল ইসলাম মামুন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. সাহেদ মিয়া, রাকিব আহমদ, যুগ্ম সম্পাদক জায়েদ আহমদসহ সাধারণ সম্পাদক শেখ ইমন, সহ সাংগঠনিক আল-আমিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ মিয়া ও পৌর ছাত্রদলের নাহিদ প্রমুখ।
নেতাকর্মীরা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি করেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান (ভিপি মিজান) গ্রুপ এর নেতাকর্মীগণ গত ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতা কর্মীকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed