Main Menu

বদরুজ্জামান সেলিমের মুক্তি দাবি মহানগর বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমুলক গায়েবি মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

রোববার (২৭ নভেম্বর) রাতে এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাঁধাগ্রস্ত করতে সরকার আবারো জেল জুলুমের পথ বেঁচে নিয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে। বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি করে দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ও বদরুজ্জামান সেলিমের নিঃশত মুক্তি দাবি করছি। অবিলম্বে মিথ্যা ও গায়বি মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীদের হয়রানি বন্দের আহবান জানাই। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed