প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত হয়ে গেছে। সোমবার (২৮ নভেম্বর) এই ফল প্রকাশ করা হবে।
রোববার (২৭ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিকের শিক্ষক নিয়োগ কমিটির এক সদস্য বলেন, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার বুয়েটে এ ফল যাচাই-বাছাই করা হয়েছে। আগামী সোমবার বিকেলের মধ্যে এটি প্রকাশ করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
এবার সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার জনকে নিয়োগের কথা থাকলেও সেটি হচ্ছে না। ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ দেওয়া হবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed