Main Menu

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রস্তুতি সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভা গত ২৬ নভেম্বর শনিবার নগরের বন্দরবাজারে পাকশী রোস্তোরায় অনুষ্ঠিত হয়।

সভায় “পাবনার ঈশ্বদী উপজেলায় ২৫-৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেয়ার অভিযোগে করা একটি মামলায় ৩৭ জন কৃষকের নামে গ্রেফতারী পরয়োনা, ১২ জন কৃষক জেলে, ২৫ জন কৃষক বাড়ি ছাড়া” সংবাদে গভীর উদ্বোগ, উৎকণ্ঠা প্রকাশ করে বলা হয়- দেশের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঋণখেলাফিরা জামাই আদরে রয়েছে। এই দ্বৈত নীতি দেশবাসী মানে না। অবিলম্বে উক্ত ৩৭জন কৃষকের উপর থেকে ঋণের মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।

নেতৃবৃন্দ বলেন, গত ২৪ নভেম্বর-২০২২ দৈনিক প্রথম আলো পত্রিকায় “ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর” শিরোনামে প্রকাশিত সংবাদে ইসলামী ব্যাংক থেকে নভেম্বরে তুলে নেওয়া হয়েছে ২,৪৬০ কোটি টাকা। সব মিলিয়ে ৩ ব্যাংক থেকে সন্দেহজনক ঋণ ৯,৫০০ কোটি টাকা। এই সংবাদ অর্থনৈতিক সংকটকে বড় অনিয়ম বলে অভিহিত করা হয়।

একই পত্রিকায় ১৪ নভেম্বর প্রকাশিত “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক সংস্কারের জন্য রক্ষণাবেক্ষণ ট্রাক ও অ্যাসফল্ট প্ল্যান্ট কেনা হয়। প্রায় ১৪ কোটি টাকার যন্ত্র এখন কাজে আসছে না।

১৬ নভেম্বর-২০২২ দৈনিক যুগান্তরে প্রকাশিত কক্সবাজার কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট অফিস, হোটেল রেস্তোরাগুলোর বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে আদায় করা ভ্যাটের কয়েক হাজার কোটি টাকা মিলেমিশে লুটপাট। ভ্যাটের বিপরীতে ঘুষ আদায়ের অভিযোগ।

১৬ নভেম্বর-২০২২ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত খালি পড়ে আছে ১৮শত সরকারি ফ্লাট। পরিবেশ ও যোগাযোগ সুবিধার অজুহাতে এই ফ্লাটগুলোতে সরকারি কর্মকর্তাগণ উঠছেন না। কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।

সভায় উপরোক্ত সংবাদগুলো জরুরী ভিত্তিতে আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আশু সমাধান এবং দুর্নীতি ও অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল নায়ক-মুনাফাখোরদের তালিকা তৈরি ও বাজার নিয়ন্ত্রণের জোর দাবী জানান বক্তাগণ।

সভায় বক্তারা উপরের স্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে শামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে আগামী ৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, দুর্নীতি বিরোধী র‌্যালি ও পরে চৌহাট্টা পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ সফল করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাম ভট্টচার্য্য, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুনুর রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed