Main Menu

জাফলং ব্লাড ডোনেশন গ্রুপের নতুন কমিটি গঠন

গোয়াইনঘাট প্রতিনিধি: রক্ত দিন, জীবন বাঁচান এটা কোন স্লোগান নয়, এটা মানবিকতার একটি আহবান। একজন মূমুর্ষ রোগীর জন্য রক্ত দান করে শুধু পাশে দাঁড়ানোই হয়না, মানবিকতার উজ্জ্বল একটি দৃষ্টান্তও রচিত হয়। রক্ত দিন জীবন বাঁচান এমন স্লোগানে সাড়া দিতে আমাদের সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে জাফলং ব্লাড ডুনেশন গ্রুপের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় অতিথিরা এসব কথা বলেন।

তাঁরা বলেন, রক্তদান মানবিকতার জলন্ত উদাহারণ,এটা জনসাধারণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। রক্তদান জনসাধারণকে উৎসাহিত করতে হবে।

প্রথম অধিবেশনে সংগঠনের সার্বিক কার্যক্রম ও বিগত বছরগুলোর কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন কাওছার আহমদ, এরশাদ আলী,ইসমাইল হোসেন ও সানোয়ার হোসেন।

মোটিভেশনার ও মানবিক সংগঠক মো.নাদিম মাহমুদ’র সঞ্চালনায় ও কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি জুলহাস শিকদার, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি হুমায়ুন আহমদ, আওয়ামী লীগ নেতা সোলেমান শিকদার, সেবা ফাউন্ডেশনের সভাপতি মো.আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

সভার দ্বিতীয় অধিবেশনে ইসমাইল হোসেনকে সভাপতি ও সানোয়ান হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জাফলং ব্লাড ডুনেশন গ্রুপের কমিটি গঠন করা হয়।

Share





Related News

Comments are Closed