বড়লেখায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বাড়ীর পাশের আম গাছ থেকে শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশ আবুল কালাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
নিহত কালাম উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের এলাম অর্জুনপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, নিহত আবুল কালাম (৪৫) বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহবাজপুর বাজার থেকে নিজ বাড়িতে ফিরেন। রাতের খাবার শেষে শয়নকক্ষে না গিয়ে বাড়ির বাহিরে ঘুরতে যান। ভোরবেলা পরিবারের লোকজন দেখতে পান বসতঘরের সামনের আম গাছের সাথে আবুল কালামের মৃতদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed