চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে আগুন লেগে ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
বৃহস্পতিবার রাতে আঞ্চলিক রাজধানী উরুমকিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যেখানে সন্ধ্যার পর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। আগুন নেভাতে প্রায় তিন ঘণ্টা লেগেছে।
স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানও হয়, আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে মনে করা হচ্ছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
মধ্য চীনের একটি শিল্প বাণিজ্য কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জন মারা যাওয়ার কয়েক দিন পরই এ দুর্ঘটনা ঘটল। আনিয়াং শহরে ওই আগুন লাগার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
সূত্র : এপি
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed