সিলেট টাউন কো অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন গত ১৯ নভেম্বর শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সম্পাদক পদে মোঃ মঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন।
সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফখর উদ্দিন মাহমুদ, চিংলেন সিংহ, মকবুল হোসেন, মাজহারুল ইসলাম, শামীম আহমদ, রুমেল আহমদ।
শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর জিন্দাবাজারস্থ সমবায় ভবনে সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয়ে একটানা ভোট গ্রহণ করা হয়। সমিতির ১২৬ জন সদস্যের মধ্যে ১০৩ জন সদস্য ভোট দেন।
প্রধান নির্বাচন কমিশনার মনির হোসেন ভোট গণনা শেষে এদিন রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করেন। প্রেস-বিজ্ঞপ্তি
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed