সিলেটে সাংবাদিকদের সাথে বিএনপির সমাবেশ পরবর্তী মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: বাধা বিপত্তি ঠেলে সিলেটে শান্তিপূর্ণ গণসমাবেশ হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য নয়, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্যও বিএনপি আন্দোলন করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার শুধু মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়নি, মানুষের স্বাধীন মতপ্রকাশ করতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পাশাপাশি মুক্তভাবে মতপ্রকাশ করার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনও করছে।
মতবিনিময়কালে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে সিলেটবাসীর প্রতি ধন্যবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
এ সময় ড. মঈন খান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকরা দেশের প্রথম শক্তি বলে অভিমত দেন।
রোববার দুপুরে নগরীর দরগাগেইট এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে গণসমাবেশপরবর্তী এ মতবিনিময়ের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।
এর আগে গত শনিবার নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ড. আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।
মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট হাবিবুর রহমান, সৈয়দ মিছবাহ উদ্দিন, ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, ইস্তিয়াক সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, এডভোকেট আবু তাহের, কোহিনূর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খাঁন এবং সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed