ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে রয়েছেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ ড. জ্যঁ তিরোল। তাকে সম্মানসূচক ডক্টর অব লস ডিগ্রি দেওয়া হবে।
এদিকে, সমাবর্তনে যোগ দিতে সকাল ৯টা থেকে গ্র্যাজুয়েটরা আসা শুরু করেন তাদের দীর্ঘদিনের প্রিয় ক্যাম্পাসে। বেলা ১১টার মধ্যে সবার অংশগ্রহণে সমাবর্তনস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি দেওয়া হবে।
উল্লেখ্য, অধিভুক্ত ৭ কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশ নিচ্ছেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed