Main Menu

ওসমানীনগরে বাসচাপায় পথচারি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মিতালী পরিবহনের বাসচাপায় এক পথচারি নিহত হয়েছেন।

নিহত হেকিম আলী (৪০) জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐহারকোণা গ্রামের ফুরকান আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৭টার দিকে ওসমানীনগরের বেগমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিতালি পরিবহনের একটি বাস ওই পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এসএম মাঈন উদ্দিন।

ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্ধ্যা পৌণে ৭টার দিকে রাস্তা পারাপারের সময় মিতালি পরিবহনের একটি বাস ওই পথচারীকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Share





Related News

Comments are Closed