দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।ভালোমানের প্রতি ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৪ হাজার ২১৪ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট ৮০ হাজার ৩৬৪ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির সোনার দাম ৫৬ হাজার ৬৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।
এর আগে, গত ১২ নভেম্বর ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪৭৬ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৫৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed