ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে ২১৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের দেওয়া প্রতিবেদনে ডেঙ্গুবিষয়ক এমন তথ্য উঠে আসে।
প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫১ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৭২ জন ঢাকার বাসিন্দা। অপর দিকে ঢাকার বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২০ জন। এনিয়ে বর্তমানে ঢাকায় এক হাজার ৬৩৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২১৩ জন।
চলতি বছরের হিসেবে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ হাজার ৯২৮ জন।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন ডেঙ্গুতে দেশে প্রথম মৃত্যু ঘটে। ২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি। তবে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছে ১০৫ জনের।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed