Main Menu

সিলেট নগরীর ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট নগরীর ৩ নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে মোহাম্মদ মিজানুর রহমান মিটু বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে রাজু কুমার দে রাজু এবং সাংগঠনিক সম্পাদক পদে দুলাল আহমদ নির্বাচিত হন।

নগরীর কাজল শাহ দিঘিরপারে গত ১৩ নভেম্বর রাতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির এবং সম্মেলনের উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী।

৩নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে ও মহানগর আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ মাশুকের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে মহানগর কমিটির যুগ্ম আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সাবেক মহানগর সভাপতি নাছিম হোসাইন, যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, মহানগর আহবায়ক কমিটির সদস্য মাহবুুব কাদির শাহী, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী,সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার জন্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Share





Related News

Comments are Closed