বিএনপি নেতা কামাল খুনের ঘটনায় আলী আহমদের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও সাবেক ছাত্রনেতা আ ফ ম কামালকে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ। অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত আলী আহমদ বলেন, ত্যাগী বিএনপি নেতা আ ফ ম কামালকে খুন করার মাধ্যমে একজন ত্যাগী জাতীয়তাবাদী সৈনিককে বিদায় করা হলো। তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমদেনা জানিয়ে তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারদলীয় সন্ত্রাসীরা দেশে হামলা-মামলা খুনের রাজত্ব কায়েম করেছে। শহর থেকে গ্রামে প্রতিদিনই রক্ত ঝরছে, মানুষের প্রাণ কেড়ে নেয়া হচ্ছে। দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। সন্ধ্যা রাতে সাবেক ছাত্রদল নেতা ও ত্যাগী বিএনপি নেতা আ ফ ম কামালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। অবিলম্বে ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি নিশ্চিত করতে হবে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed