মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালের একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মালদ্বীপের সংবাদমাধ্যম সান এ তথ্য জানিয়েছে।
মাওয়েও মসজিদের কাছে অবস্থিত এম নিরুফেহির গ্যারেজে বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটি নিচতলায় অবস্থিত। গ্যারেজের ওপর তলায় অভিবাসী শ্রমিকের কোয়ার্টার। সেখানে একটি মাত্র জানালা ছিল।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সানের প্রতিবেদনে জানানো হয়েছে, কোয়ার্টারটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার কর্মীরা থাকতেন।
মালদ্বীপের একজন শীর্ষ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে মালদ্বীপ পুলিশ। এ ঘটনার পর মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের বসবাসের অবস্থা সম্পর্কে সরকারের সমালোচনা করেছে।
মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো গেছে।
মাত্র দুই মাস আগেই এই গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার আগে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
Related News
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More



Comments are Closed